বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

২০১৮ সালের এই দিনে কুড়িগ্রামে নেমেছিল ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা ৩.১ ডিগ্রি সেলসিয়াস

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

কুড়িগ্রাম জেলার আবহাওয়ার ইতিহাসে ২০১৮ সালের ৮ জানুয়ারি দিনটি ছিল সবচেয়ে ভয়াবহ ও স্মরণীয়। ওইদিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মাত্র ৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত কুড়িগ্রামের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে বিবেচিত।

একই দিনে দেশের উত্তরাঞ্চলজুড়ে বয়ে যায় তীব্র শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ২.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। এছাড়া সৈয়দপুরে ২.৯ ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ৩ ডিগ্রি, দিনাজপুরে ৩.২ ডিগ্রি এবং রংপুরে সর্বনিম্ন ৪.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখযোগ্য বিষয় হলো, সেদিন রংপুর বিভাগের আটটি জেলার প্রতিটিতেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে, যা পুরো অঞ্চলের জন্য একটি বিরল ও ঐতিহাসিক শৈত্যপ্রবাহের উদাহরণ সৃষ্টি করে।

এর আগে ২০১৭ সালের ১৪ জানুয়ারি কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস, যা সে সময়কে অত্যন্ত শীতল দিন হিসেবে বিবেচনা করা হয়েছিল।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, কুড়িগ্রাম জেলায় আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপন করা হয় ২০১৫ সালে, রাজারহাট উপজেলায়। সে সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত জেলার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রাসহ সব আবহাওয়াসংক্রান্ত তথ্য নিয়মিতভাবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সংরক্ষণ করে আসছে।

এই ঐতিহাসিক তাপমাত্রা রেকর্ড কুড়িগ্রাম জেলার শীতপ্রবণতা, জলবায়ুগত বৈচিত্র্য এবং উত্তরাঞ্চলের আবহাওয়ার চরম রূপকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।

তথ্যসূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, রাজারহাট, কুড়িগ্রাম

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]