বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

১৮ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লাতিফুল, একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রাম থেকে মো. লাতিফুল ইসলাম (১০) নামে এক শিশু ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৩০ জুলাই ২০২৬ দুপুর আনুমানিক ১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি।

নিখোঁজ লাতিফুলের মায়ের নাম মোছা. লতিফা বেগম এবং বাবার নাম আবু জাহিদ (বাদল)। সন্তান নিখোঁজ হওয়ার পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও কোনো সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

বিজ্ঞাপন

একমাত্র সন্তানকে হারিয়ে মা লতিফা বেগম মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ ঘটনায় তিনি উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ শিশুর পরিচয়:

  • নাম: মো. লাতিফুল ইসলাম
  • বয়স: ১০ বছর
  • উচ্চতা: ৪ ফুট ৬ ইঞ্চি
  • গায়ের রং: ফর্সা
  • মুখমণ্ডল: লম্বাটে
  • চুল: কালো, মাঝারি
  • ভাষা: কুড়িগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে
  • ঠিকানা: মাস্টারপাড়া, দুর্গাপুর ইউনিয়ন, উলিপুর, কুড়িগ্রাম

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো হৃদয়বান ব্যক্তি শিশুটিকে কোথাও দেখে থাকলে বা তার কোনো সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ: ০১৭৩৯-৫৭৬০১৬ / ০১৭৩৭-৭৪২১৩৯

শিশুটিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার। একটি শেয়ার বা তথ্যও শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করতে পারে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]