হামার কুড়িগ্রাম

১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে কুড়িগ্রামে ছাত্রশিবিরের আলোচনা সভা

ডেস্ক নিউজ

১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখা।

শুক্রবার (১৫ আগস্ট) কুড়িগ্রাম শহরের জেলা কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রোমান।

আলোচনা সভায় ইসলামী শিক্ষা দিবসের তাৎপর্য, ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Exit mobile version