Site icon হামার কুড়িগ্রাম

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণায় ভূরুঙ্গামারীতে জামায়াতে ইসলামী’র স্বাগত মিছিল

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জামায়াতের ভূরুঙ্গামারী উপজেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, কর্মী–সমর্থকসহ এলাকার সাধারণ মানুষ।

অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ মিছিল শেষে গণভোট ও জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার দাবি জানান। তারা বলেন, তফসিল ঘোষণা দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং গণতন্ত্রকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।

সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আমির আনোয়ার হোসেন বলেন, “গণভোট ও জাতীয় নির্বাচন দেশের মানুষের অধিকার নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা আশা করি, নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে।”

স্বাগত মিছিলকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণভাবে পুরো কর্মসূচি সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের মাঝেও স্বস্তির সঞ্চার হয়।

Exit mobile version