হাম-রুবেলা টিকাদান সচেতনতায় কুড়িগ্রামে রেডক্রিসেন্টের লিফলেট বিতরণ


Hamar Kurigram প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৬:১৯ অপরাহ্ন /
হাম-রুবেলা টিকাদান সচেতনতায় কুড়িগ্রামে রেডক্রিসেন্টের লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম ইউনিট।

সম্প্রতি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সাধারণ জনগণের মাঝে হাম-রুবেলা টিকার গুরুত্ব, সময়সূচি ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ইউনিটের চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ; কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা; কার্যনির্বাহী সদস্য মুকুল মিয়া, মো. রফিকুল হায়দারসহ রেডক্রিসেন্টের যুব সদস্যরা।

আয়োজকরা জানান, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান অত্যন্ত কার্যকর। তাই অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানান তারা।