Site icon হামার কুড়িগ্রাম

স্ত্রীর ওপর অভিমান করে গাছের ডালে স্বামীর ফাঁস

জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে পরিবারের সঙ্গে অভিমান করে আব্দুল আলীম (৪৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাচপীর বাজার এলাকায়। আব্দুল আলীম ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।

‎স্থানীয় ও স্বজন সুত্রে জানা যায়, আব্দুল আলীম পেশায় রাজমিস্ত্রী ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তাকে বাসায় দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন তার পরিবারের লোকজন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসী পার্শ্ববর্তী আউয়াল মিয়ার বাগানে গাছের ডালে গলায় রশি সহ ঝুলন্ত অবস্থায় আলীমের মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ আলীমের মরদেহ উদ্ধার করেন। আলীমের মাথায় সমস্যা থাকার কারণে এরকম ঘটনা ঘটিয়েছেন বলে দাবী পরিবারের। আব্দুল আলীম ২ সন্তানের জনক বলে জানা গেছে।

‎এ বিষয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version