Site icon হামার কুড়িগ্রাম

সোনাহাট বাজারে রাস্তার অর্ধেক দখল করে ধান শুকানো ও গ্যাস সিলিন্ডার রাখার অভিযোগ, জনদুর্ভোগ চরমে

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সোনাহাট বাজার এলাকায় ব্যস্ততম একটি সরকারি রাস্তার অর্ধেক অংশ দখল করে ধান শুকানো এবং চারপাশে গ্যাস সিলিন্ডার রেখে চলাচলের পথ সংকুচিত করার অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি ও নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই রাস্তায় ধান শুকানো হচ্ছে। পাশাপাশি রাস্তার পাশে ও চারদিকে গ্যাস সিলিন্ডার রাখার কারণে পথটি আরও সংকীর্ণ হয়ে পড়েছে। এতে পথচারীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, এটি একটি ব্যস্ততম সরকারি সড়ক হলেও তা ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে—এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

এ অবস্থায় সচেতন মহল ও ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত রাস্তা দখলমুক্ত করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা হয়।

Exit mobile version