Site icon হামার কুড়িগ্রাম

সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় যুবক আটক

ডেস্ক নিউজ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী বালারহাট এলাকায় অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় যুবক কে মাদকসহ আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, আটক দুই ভারতীয় যুবকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version