ফুলবাড়ী প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় আহত এক সহযোদ্ধার পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ছাত্রদল। সংগঠনের পক্ষ থেকে আহত ওই ব্যক্তিকে সহযোগিতা করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম বিপুল ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা’র নির্দেশনায় ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা এ সহযোগিতা করেন।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সহযোদ্ধারা যেমন একসঙ্গে কাজ করেন, তেমনি কোনো সদস্য বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোও সংগঠনের দায়িত্বের অংশ। সেই ধারাবাহিকতায় সড়ক দুর্ঘটনায় আহত সহযোদ্ধার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তায় তারা এগিয়ে এসেছেন।
এ সময় ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা আহত সহযোদ্ধার দ্রুত সুস্থতা কামনা করেন।
