হামার কুড়িগ্রাম

সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদের সুপারিশে ১০ মসজিদে ৩০ লাখ টাকার সরকারি বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের ধর্মীয় অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ১০টি মসজিদের জন্য মোট ৩০ লাখ টাকার সরকারি বরাদ্দ প্রদান করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদের উদ্যোগে ‘সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (GSID-2)’-এর আওতায় এ বরাদ্দ অনুমোদন করা হয়।

সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডে সংসদ সদস্যের স্বাক্ষরিত ‘আসনভিত্তিক মসজিদের তালিকা’ শীর্ষক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত ১০টি মসজিদের প্রত্যেকটির অনুকূলে ৩ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ মসজিদগুলোর ভৌত অবকাঠামো উন্নয়ন, সংস্কার ও প্রয়োজনীয় নির্মাণকাজে ব্যয় করা হবে।

কুড়িগ্রাম সদর উপজেলার বরাদ্দপ্রাপ্ত মসজিদ

কুড়িগ্রাম সদর উপজেলা ও পৌরসভার মোট ৪টি মসজিদ এ বরাদ্দের আওতায় এসেছে। এগুলো হলো—

১. বাইতুল আকসা জামে মসজিদ (ভোগডাঙ্গা, ৯নং ওয়ার্ড)
২. বায়তুল কারীম জামে মসজিদ (কাঁঠালবাড়ী, ৩নং ওয়ার্ড)
৩. কাচির নামাগ্রাম পূর্বপাড়া জামে মসজিদ (পাঁচগাছী, ৯নং ওয়ার্ড)
৪. ফরাজীপাড়া জামে মসজিদ (কুড়িগ্রাম পৌরসভা, ৬নং ওয়ার্ড)

ফুলবাড়ী উপজেলার বরাদ্দপ্রাপ্ত মসজিদ

ফুলবাড়ী উপজেলার ৩টি মসজিদ এ বরাদ্দ পেয়েছে। সেগুলো হলো—

১. পূর্ব কুটিচন্দ্রখানা ডোনটারী জামে মসজিদ (ফুলবাড়ী, ৪নং ওয়ার্ড)
২. পূর্ব ধনিরাম জোলেরপাড় জামে মসজিদ (বড়ভিটা, ৩নং ওয়ার্ড)
৩. আজোয়াটারী কাজদাহরপাড় জামে মসজিদ (কাশিপুর, ৮নং ওয়ার্ড)

রাজারহাট উপজেলার বরাদ্দপ্রাপ্ত মসজিদ

রাজারহাট উপজেলার ৩টি মসজিদও এ বিশেষ বরাদ্দের অন্তর্ভুক্ত হয়েছে। এগুলো হলো—

১. দুর্লভকুটি জামে মসজিদ (পুরাতন), বিদ্যানন্দ, ৩নং ওয়ার্ড
২. সোনারপাড়া বাইতুন্নূর জামে মসজিদ (উমর মজিদ, ৫নং ওয়ার্ড)
৩. নীলেরকুটি আগদিঘিরপাড় জামে মসজিদ (চাকিরপশার, ৪নং ওয়ার্ড)

স্থানীয়দের মতে, এই বরাদ্দের মাধ্যমে মসজিদগুলোর প্রয়োজনীয় সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়িত হবে, যা ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও সহায়ক ভূমিকা রাখবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদের এই উদ্যোগকে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী ইতিবাচকভাবে দেখছেন।

Exit mobile version