হামার কুড়িগ্রাম

সংসদ সচিবালয়ের জনবলসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ কমিটির সভায় এমপি ব্যারিস্টার সালেহী

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

জাতীয় সংসদ সচিবালয়ের জনবলসংক্রান্ত বিষয়াদিতে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় সংসদের কেবিনেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

সংসদ সচিবালয়ের জনবলসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং গৃহীত সিদ্ধান্তগুলো পরবর্তী কমিশন বৈঠকে উপস্থাপনের উদ্দেশ্যে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রথম সভায় সংসদ সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত গ্রহণের কার্যক্রম পরিচালিত হয়।

Exit mobile version