বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে ভূরুঙ্গামারীতে একসেলারেটেড এডুকেশন সেমিনার অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে পিছিয়ে পড়া শিশুদের শিক্ষাকে আরও আকর্ষণীয় ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (তারিখ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ব্র্যাক শিক্ষা কর্মসূচির ইএমডিসি প্রকল্পের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্র্যাকের হিট মিটিগেশন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর তপন কুমার সরকার সভায় সভাপতিত্ব করেন।

সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আক্তারুল ইসলাম, সমাজসেবা অফিসার শামছুজ্জামান, সমবায় অফিসার আব্দুর রাজ্জাক মিয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোবাশ্বের আলী, প্রধান শিক্ষক ইয়াকুব আলী প্রামাণিক ও সাইদুর রহমান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক ইউনুস আলী, প্রশিক্ষক হানিফ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় সংবাদকর্মীরা।

সভায় জানানো হয়, ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০টি লার্নিং সেন্টারে ৭৫০ জন পিছিয়ে পড়া শিশু বর্তমানে পাঠ গ্রহণ করছে।

বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। তারা শিশুদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]