Site icon হামার কুড়িগ্রাম

শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপের প্রতিবাদে কুড়িগ্রামে কর্মবিরতি পালিত

রিপন আহমেদ রনি ।। কুড়িগ্রাম সদর


১৩ অক্টোবর গতকাল ঢাকা প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপের প্রতিবাদে কুড়িগ্রামে আজ ১৩ অক্টোবর (সোমবার) দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে বেসরকারি স্কুলের শিক্ষকরা ।

জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় সকাল থেকে পাঠদান বন্ধ রেখে শিক্ষকরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।


সকাল ১০টা থেকে শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন।
কর্মবিরতিতে যাওয়া শিক্ষকরা বলেন, আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে কাজ করে যাচ্ছি, অথচ এই শিক্ষকদের ওপর নির্যাতন করা লজ্জাজনক ও অমানবিক।” আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

কর্মবিরতির কারণে জেলার শত-শত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা গেছে। শিক্ষার্থীরা বলেন, সরকার শিক্ষকদের দাবি পূরণ করে আমাদের পাঠদানের ব্যবস্থা করবেন বলে আমরা আশাবাদী । আমার তাড়াতাড়ি ক্লাসে ফিরে যেতে চাই ।

কুড়িগ্রাম জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জানান, আমাদের শিক্ষক সমাজকে অপমানিত করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০% বাড়ি ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা দ্রুত বাস্তবায়ন হয়, সেই সাথে শিক্ষকদের দাবি-দাওয়া পূরণ হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,’ কর্মবিরতির বিষয়টি আমাদের জানা নেই, তবে পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে আমরা জেনেছি । এ বিষয়ে আমার নিজস্ব কোন বক্তব্য নেই। আমরা চাই তারা ক্লাস ফিরবেন , সরকার সময় মত যতটা পারে তাঁদের দাবি দাওয়া পূরণে ব্যবস্থা গ্রহণ করবেন। ‘

Exit mobile version