হামার কুড়িগ্রাম

শহীদ ওসমান হাদির হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

মোঃ মাইদুল ইসলাম মামুন ।। নাগেশ্বরী

ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।

শুক্রবার বাদ জুমা ডিএম একাডেমি স্কুল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে সড়ক অবরোধ করে সমাবেশে মিলিত হয়। এ সময় “আ’লীগ ধর জেলে ভর”, “আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো”, “ওসমান হাদির রক্ত, বৃথা যেতে দেবোনা” এমন নানা শ্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মিম হাসান, সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মিম, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ, সাবেক সদস্য সচিব সুলতান আহমেদ সজিব, উপজেলা ছাত্রদল নেতা নাজমুল ইসলাম লেবু, রায়গঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদ হাসান, রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে বক্তারা অবিলম্বে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্মসূচির শেষ পর্যায়ে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Exit mobile version