কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ বোতল অফিসার চয়েস মদসহ মোঃ আলম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে উপজেলার ৪নং রৌমারী ইউনিয়নের রসুলপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল।
পুলিশ জানায়, অভিযানে গ্রেফতার আলম মিয়ার বসতঘরের খাটের নিচ থেকে ৩৭৫ মিলিলিটারের ৬ বোতল অফিসার চয়েস ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। তিনি রসুলপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।
এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে। পাশাপাশি মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।

