রৌমারী প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রাম থেকে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ১৯ ডিসেম্বর’ ২০২৫ ইং বিকেল আনুমানিক ৫টার দিকে রৌমারী থানা পুলিশের একটি দল চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—মৃত আব্দুল জব্বারের ছেলে নাছিম উদ্দিন। তিনি চর শৌলমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, নাছিম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি পুলিশ।
রৌমারী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত নাছিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে।

