বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রৌমারীতে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মশিউর রহমান বিপুল

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের মোঃ সজিব মিয়া (২৫), পিতা- মোঃ রাকু মিয়া।


জানা যায়, ইং ২৮-০৫-২০২৬ তারিখ বিকাল ৪টার দিকে কাশিয়াবাড়ী গ্রামে কেসিনো খেলা ও মাদকাসক্তি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এ সময় মোঃ সজিব মিয়াকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বললে তার মা, ভাই মোঃ সাকিব মিয়া এবং মামা মোঃ সাইফুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়।

বিজ্ঞাপন


এক পর্যায়ে বড় ভাই মোঃ সাকিব মিয়া সুড়কি আঘাত করলে গুরুতর আহত হন ছোট ভাই মোঃ সজিব মিয়া। পরে তাকে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রৌমারী থানার অফিসান ইনর্চাজ মোঃ কাওছার আলী। জানায়, ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]