রৌমারীতে নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য জাহাঙ্গীর আলম জিহাদ গ্রেফতার


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন /
রৌমারীতে নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য জাহাঙ্গীর আলম জিহাদ গ্রেফতার

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে এবং রৌমারী উপজেলা ছাত্রলীগের সদস্য জাহাঙ্গীর আলম জিহাদকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দুপুরের দিকে টাপুরচর বাজার এলাকা থেকে রৌমারী থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে জাহাঙ্গীর আলম জিহাদকে আটক করা হয়। তবে গ্রেফতারের সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।