বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রৌমারীতে জাল টাকাসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের রৌমারীতে জাল টাকাসহ শফিকুল ইসলাম নামের এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে তাকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বন্দবেড় ঈদগাহ মাঠের পাশে আবু বক্কর সিদ্দিকের দোকানের কাছ থেকে স্থানীয়রা তাকে আটক করে।

বিজ্ঞাপন

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বন্দবেড় এলাকার ঈদগাহ মাঠের পাশে আবু বক্কর সিদ্দিক নামের একটি দোকানে ৫০০ টাকার জাল নোট দিয়ে ৫০ টাকার পণ্য কেনাকাটা করেন শফিকুল ইসলাম নামের এক যুবক। পরে পাশের রাকিব নামের আরেকটি দোকানদারকে ৫০০ টাকার জাল নোট দিয়ে ১৫০ টাকার পণ্য কেনা হয়। এ সময় তাকে আটক করে রাখেন স্থানীয়রা। এ সময় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক পরিচয় দেন আটক ওই যুবক। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় আনে পুলিশ। আটক ওই যুবকের কাছ থেকে একটি প্রেস কার্ডও উদ্ধার করা হয়। পরে সত্যতা যাচাই করতে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদকের সঙ্গে কথা হলে তিনি জানিয়ে দেন, শফিকুল ইসলাম নামের ওই প্রতিবেদককে চেনেন না। জাল টাকাসহ আটক শহিদুল ইসলাম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্ডারা এলাকার নজরুল ইসলামের ছেলে।

তিনি আরও জানান, ৫০০ টাকার দুটি জাল নোটসহ আটক ওই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে কুড়িগ্রাম আদালতের মাধম্যে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

রৌমারীতে ৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার

নভেম্বর 3, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ বোতল অফিসার চয়েস মদসহ মোঃ আলম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে উপজেলার ৪নং রৌমারী ইউনিয়নের রসুলপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল। পুলিশ জানায়, অভিযানে গ্রেফতার আলম মিয়ার বসতঘরের খাটের নিচ থেকে ৩৭৫ […]