বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রৌমারীতে উন্মুক্ত লটারিতে ডিলার নিয়োগ: ইউএনও’র স্বচ্ছতার প্রশংসায় মুখর জনসাধারণ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মশিউর রহমান বিপুল, বিশেষ প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে শতশত মানুষের সরাসরি উপস্থিতিতে সম্পূর্ণ উন্মুক্ত লটারির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

এই লটারিতে ওএমএস ডিলার পদের জন্য আবেদন করেন ৩৭ জন, যেখান থেকে ৩ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। অন্যদিকে খাদ্যবান্ধব কর্মসূচির জন্য আবেদন করেন ২৭৫ জন, যাদের মধ্য থেকে ৪১ জনকে প্রাথমিকভাবে ডিলার হিসেবে নির্বাচিত করা হয়।

বিজ্ঞাপন

এই কার্যক্রম সরাসরি জনগণের সামনে অনুষ্ঠিত হওয়ায় নিয়োগে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা সুপারিশের সুযোগ ছিল না বলে জানান সংশ্লিষ্টরা।

ডিলার পদপ্রত্যাশী রাজিউল ইসলাম রোমান বলেন, “আমরা প্রথমে ভাবছিলাম হয়তো সুপারিশের মাধ্যমে নিয়োগ হবে, কিন্তু বাস্তবে দেখলাম সম্পূর্ণ স্বচ্ছ পদ্ধতিতে নির্বাচন হয়েছে। এতে আমরা ভীষণ সন্তুষ্ট।”

নবনিযুক্ত ডিলার সুখবাদ শাহ বলেন, “সত্যিকার অর্থে যোগ্যদের মধ্য থেকেই যাচাই-বাছাই শেষে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। এটি আমাদের কাছে খুবই স্বস্তিদায়ক।”

এ বিষয়ে ইউএনও উজ্জ্বল কুমার হালদার বলেন, “আমাদের মূল লক্ষ্য ছিল স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। তাই উন্মুক্ত লটারি পদ্ধতিতে ডিলার নির্বাচন করেছি, যাতে সবাই জানতে পারেন কীভাবে ও কারা নিয়োগ পেলেন।

উল্লেখ্য, রৌমারী উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৪৪ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া পরিচালনার জন্য একটি নিরপেক্ষ কমিটি গঠন করে তারা মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে উপযুক্ত প্রার্থীদের তালিকা তৈরি করে।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, প্রশাসনিক নিয়োগে রৌমারীর এই স্বচ্ছ ও নিরপেক্ষ উদ্যোগ সারা দেশের জন্য একটি অনুসরণযোগ্য উদাহরণ হয়ে থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

রৌমারীতে ৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার

নভেম্বর 3, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ বোতল অফিসার চয়েস মদসহ মোঃ আলম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে উপজেলার ৪নং রৌমারী ইউনিয়নের রসুলপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল। পুলিশ জানায়, অভিযানে গ্রেফতার আলম মিয়ার বসতঘরের খাটের নিচ থেকে ৩৭৫ […]

রৌমারীতে ১৯ শিক্ষক, এইচএসসিতে ২৪ শিক্ষার্থীর সবাই ফেল

নভেম্বর 3, 2026

রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ জন শিক্ষক কর্মরত থাকলেও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া ২৪ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। টানা দুই বছর প্রতিষ্ঠানটির শতভাগ শিক্ষার্থী ফেল করায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল অনুযায়ী, চরশৌলমারী আদর্শ মহিলা কলেজের […]