নিউজ ডেস্ক অনলাইন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জ্বর ও ঠান্ডাজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
আরিফুর রহমান আরও জানান, রুহুল কবির রিজভী দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

