Site icon হামার কুড়িগ্রাম

রিকাউন্ট হলে দশ হাজার ভোটে জিতব : ডক্টর আতিক মুজাহিদ

এনামুল হক সরকার ।। রাজারহাট

২৬ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ বলেছেন, ভোট রিকাউন্টিং হলে তিনি দশ হাজার ভোটের ব্যবধানে জিতবেন, ইনশাআল্লাহ। শুক্রবার (৬ মার্চ) সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে রাজারহাট উপজেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত “রমজানের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন।

ডক্টর আতিক মুজাহিদ বলেন, “আমাদের সমাজ সত্যিকারের নষ্ট হয়ে গেছে। ভালোকে ভালো বলতে মানুষ ভয় পায়। যদি একজন সৎ মানুষ নেতৃত্বে আসে, তাহলে আপনার সন্তানরা নিরাপদ থাকবে। কিন্তু একজন অসৎ ব্যক্তি এলাকার দায়িত্বে থাকলে, আপনার ছেলে-মেয়ে কি নিরাপদ থাকবে?”

তিনি আরও উল্লেখ করেন, এখনও বিভিন্ন স্থানে চাঁদাবাজি, নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও অনিয়মের ঘটনা ঘটছে। “যদি বালুমহল লিগ্যাল হয়, তুমি লিগ্যালভাবে নিতে পারো। কিন্তু ইন-লিগ্যালভাবে অন্যের বাড়ি ধ্বংস করে বালু তোলা কি ধরনের রাজনীতি?” – বলেন সংসদ সদস্য।

ডক্টর আতিক মুজাহিদ বলেন, সমাজের পরিবর্তন দরকার। মানুষকে আত্মপরিশুদ্ধির দিকে এগোতে হবে। যারা সৎ, তাদেরকে সব লেভেলের প্রতিনিধিত্বে নির্বাচন করতে হবে। তিনি অভিযোগ করেন, অনেক সময় টাকা থাকলে এমপি দুর্নীতি করে, টাকা না থাকলে বলে এমপির টাকা নেই।

এছাড়াও তিনি মাদকাসক্তি ও যুব সমাজের অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “মাদকাসক্ত যুবক সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ভিডিওতে দেখেছি কেউ জেলখানায় আটক, মারধর ও গাঁজা দেওয়ার অভিযোগ করছে। আমাদের সমাজ কতটা নষ্ট হয়েছে।”

সভায় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা কফিলউদ্দিনের সভাপতিত্বে, সেক্রেটারি অ্যাডভোকেট আহমদ আলীর সঞ্চালনায় মাওলানা মোঃ নিজাম উদ্দিন, মাওলানা শাহাজালাল সবুজ, মাওলানা মোঃ খলিলুর রহমানসহ অন্যান্যরা।

Exit mobile version