বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাট স্পোর্টস একাডেমিকে ক্রীড়াসামগ্রী উপহার দিল খোলা কাগজ

· প্রকাশ: · আপডেট:
রাজারহাট স্পোর্টস একাডেমিকে ক্রীড়াসামগ্রী উপহার দিল খোলা কাগজ
ফেসবুকে শেয়ার করুন

রাজারহাট প্রতিনিধি

তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে কুড়িগ্রামের রাজারহাট স্পোর্টস একাডেমিকে এক সেট নতুন জার্সি ও দুটি ফুটবল উপহার দিয়েছেন জাতীয় দৈনিক খোলা কাগজের প্রধান বার্তা সম্পাদক সফিকুল ইসলাম সবুজ।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর পক্ষ থেকে খেলোয়াড়দের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন প্রেসক্লাব রাজারহাটের সভাপতি ও দৈনিক খোলা কাগজের রাজারহাট উপজেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুস (মাস্টার)।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, ডিএসবি কর্মকর্তা মো. মহিমিনুল ইসলাম, সাবেক ফুটবলার ও ক্রীড়াপ্রেমী আতাউর রহমান কাজল, প্রেসক্লাব রাজারহাটের সাংগঠনিক সম্পাদক ও ফুটবলার আসাদুর রহমান শিমু এবং একাডেমির প্রতিষ্ঠাতা ও ক্রীড়া সংগঠক মো. রেজাউল করিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে আব্দুল কুদ্দুস বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজারহাট স্পোর্টস একাডেমির হাত ধরে এ অঞ্চলের তরুণ খেলোয়াড়রা একদিন জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। খেলোয়াড়দের উৎসাহিত করতে সফিকুল ইসলাম সবুজের এমন সহযোগিতামূলক উদ্যোগের প্রশংসা করেন তিনি।

রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা জরুরি। খেলাধুলা শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি করে। রাজারহাট স্পোর্টস একাডেমিকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি পর্যায়ে সহযোগিতা প্রয়োজন। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এখান থেকেই জাতীয় পর্যায়ের মানসম্মত খেলোয়াড় তৈরি করা সম্ভব।

রাজারহাট স্পোর্টস একাডেমিকে ক্রীড়াসামগ্রী উপহার দিল খোলা কাগজ

ডিএসবি কর্মকর্তা মো. মহিমিনুল ইসলাম বলেন, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। রাজারহাট স্পোর্টস একাডেমির খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর জন্য সফিকুল ইসলাম সবুজের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সাবেক ফুটবলার আতাউর রহমান কাজল বলেন, একজন খেলোয়াড়ের ভালো পারফরম্যান্সের জন্য নিয়মিত অনুশীলনের পাশাপাশি প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফিকুল ইসলাম সবুজ তাঁর বন্ধু এবং তাঁরা একসঙ্গে ফুটবল খেলেছেন উল্লেখ করে তিনি বলেন, বন্ধুর এমন উদ্যোগ তাঁকে গর্বিত করেছে। নতুন জার্সি ও ফুটবল পেয়ে একাডেমির সম্ভাবনাময় খেলোয়াড়রা আরও উৎসাহিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রেসক্লাব রাজারহাটের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান শিমু বলেন, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরিতে রাজারহাট স্পোর্টস একাডেমির ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সমাজের ক্রীড়াপ্রেমী ও বিত্তবান ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।

একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্রীড়া সংগঠক মো. রেজাউল করিম রেজা জানান, ২০২১ সালে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়ে রাজারহাট স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে ফুটবল, ক্রিকেট, হাডুডু, ব্যাডমিন্টন, দাবা ও অ্যাথলেটিকসসহ ছয়টি ইভেন্টে প্রায় ১৫০ জন খেলোয়াড় এ একাডেমির সঙ্গে যুক্ত রয়েছেন। ইতোমধ্যে একাডেমির খেলোয়াড়রা জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জনের মাধ্যমে রাজারহাটের পরিচিতি তুলে ধরেছেন।

তিনি আরও বলেন, সম্ভাবনাময় খেলোয়াড় থাকা সত্ত্বেও পর্যাপ্ত ক্রীড়াসামগ্রী, প্রশিক্ষণ উপকরণ ও আর্থিক পৃষ্ঠপোষকতার অভাবে একাডেমির কার্যক্রম প্রত্যাশিত গতিতে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় সরঞ্জামের সংকটে নিয়মিত ও মানসম্মত প্রশিক্ষণ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। যথাযথ সুযোগ-সুবিধা ও সহযোগিতা পেলে এ একাডেমি থেকে জাতীয় পর্যায়ের আরও দক্ষ খেলোয়াড় তৈরি করা সম্ভব।

তরুণদের মাঠমুখী করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে তিনি সমাজের ক্রীড়ামোদী, বিত্তবান ব্যক্তি, প্রবাসী, ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে একাডেমির পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এনামুল হক, একাডেমির খেলোয়াড়, স্থানীয় ক্রীড়ামোদী ও গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় ক্রীড়ামোদীদের প্রত্যাশা, সম্মিলিত সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে রাজারহাট স্পোর্টস একাডেমি ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জন করবে। পাশাপাশি এলাকার তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন

রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন

নভেম্বর ১১, ২০২৬

রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতি ও অধিকার আদায়ের দাবিতে কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামে এক তরুণী। তাঁর অভিযোগ, অনশনের খবর পেয়ে বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে গেছেন স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামে স্বামী মো. ইমদাদুল […]

রাজারহাটে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায় অপমৃত্যুর মামলা

রাজারহাটে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায় অপমৃত্যুর মামলা

নভেম্বর ১১, ২০২৬

রাজারহাট প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আশামনি (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট এলাকায় এ ঘটনা ঘটে। আশামনি ওই এলাকার আলম মিয়ার মেয়ে। প্রায় এক বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। তবে বিয়ের কিছুদিন পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে […]

পরকীয়ার বলি অটোচালক, চার্জশিট থেকে বাদ ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

পরকীয়ার বলি অটোচালক, চার্জশিট থেকে বাদ ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

নভেম্বর ১১, ২০২৬

হুমায়ুন কবীর সূর্য ।। কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর উপজেলার অটোচালক জাহিদ হাসান বশির হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) থেকে এজাহারভুক্ত ছয় আসামিকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এজাহারে উল্লেখ করা সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন নিহতের বাবা ও মামলার বাদী রফিকুল ইসলাম। […]