
মামুন অর-রশিদ ।। রাজারহাট
কুড়িগ্রামের রাজারহাটে “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোটের আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে” রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ৮ দলীয় জোট রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলা জামায়াত অফিস প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের সমবায় মার্কেটে পথসভায় মিলিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন রাজারহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা কফিল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আহাম্মদ আলী, ইসলামী আন্দোলন রাজারহাটের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক বাবু, আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আবু তাহেব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহাজাহান বসুনিয়া, উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওলানা খন্দকার মাহবুবুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা জহুরুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম, জামায়াতের পেশাজীবী সভাপতি আব্দুর রহিম প্রমুখ।
পথসভায় বক্তারা রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বস্তরের জনতাকে অংশগ্রহণের আহ্বান জানান এবং আগামী নির্বাচনে ইসলামী জোটকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন।
আপনার মতামত লিখুন :