হামার কুড়িগ্রাম

রাজারহাটে ২০ পিস ইয়াবাসহ তিনজনকে পুলিশে সোপর্দ

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের রাজারহাটে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি ও দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার নাজিমখাঁন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিমখাঁন এলাকায় সন্দেহজনক অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। আটক তিনজনকে পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি হিসেবে দিলিপের নাম জানা গেছে। তিনি নাজিমখাঁন এলাকার বাসিন্দা। অপর দুজনের মধ্যে আবু নাইমের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বসার বাজার এলাকায় এবং মুবিনের বাড়ি বাকেরহাট এলাকায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

Exit mobile version