বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার হস্তান্তর

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

এনামুল হক সরকার || রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাটে পনেরোজন অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার হস্তান্তর করা হয়েছে।

শনিবার(৮নভেম্বর)সকাল এগারোটায় রাজারহাট উপজেলা শহরের সন্নিকটে অবস্থিত কলেজ শিক্ষক জাকির হোসেনের কোচিং চত্বরে আজাদ হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন


আজাদ হোসেন দুই সন্তানের জনক রাহারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব গ্রামের বাসিন্দা।
সম্মিলিতভাবে হুইলচেয়ার হস্তান্তর করেছেন রেল নৌ যোগযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সংগঠক ও সাংবাদিক খন্দকার আরিফ।


চেয়ার পেয়ে আনন্দিত হয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ সহযোগিতাকারী গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ জানান আজাদ হোসেন।সংগঠক খন্দকার আরিফ বলেন,প্রায় মাস দুয়েক আগে আজাদ হোসেনের জন্য একটি হুইলচেয়ার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করি।পোস্টটি দৃষ্টিগোচর হলে উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান মহোদয় একটি হুইলচেয়ার আজাদকে হস্তান্তরের জন্য পাঠিয়েছেন।আজ আমরা সবাই মিলে চেয়ারটি হস্তান্তর করলাম।হস্তান্তরকালে উপস্থিত ছিলেন রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন,রাজারহাট সাংবাদিক ফোরামের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক এনামুল হক সরকার,একাদশ শ্রেণির শিক্ষার্থী শাকিব, বিপ্লব, সম্পদ ও রমজান।

এবিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন আমরা উপজেলা পরিষদের অর্থায়নে পনেরোটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে এবং একটা হুইলচেয়ার হস্তান্তরের জন্য খন্দকার আরিফকে দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]