ডেস্ক নিউজ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মিলেরপাড় বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়, রেজিস্টারবিহীন এন্টিবায়োটিক এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে ২টি ফার্মেসিকে জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ওই দুই ফার্মেসিকে মোট ৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

