রাজারহাট প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদরের বাজার এলাকায় আজ ১৩ আগস্ট মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়, রেজিস্টারবিহীন অ্যান্টিবায়োটিক এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের বিষয়টি প্রমাণিত হয়।
অভিযানে এসব অপরাধের দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী রত্না ফার্মেসিকে ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের আইনানুগ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
