রাজারহাট প্রতিনিধি
রবিবার ৯ই আগস্ট রাজারহাট উপজেলার পুরাতন সোনালী ব্যাংক চত্বরের সামনে দুপুর ১২:০০ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তারা রাজারহাট উপজেলার সাংবাদিক আসাদুজ্জামান আসাদ ও সাংবাদিক আরিফের বিরুদ্ধে সরকারী কাজে বাধা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের জিম্মি করে অর্থ আদায় করা,থানা পুলিশের স্বাভাবিক কাজে বাধা প্রদান সহ উপজেলা খাদ্যগুদামে সাংবাদিকের নাম ভাঙ্গিয়ে কৃষক না হয়েও বিভিন্ন ব্যক্তির নামে ধান দেওয়া ইত্যাদি অভিযোগ তুলে বক্তব্য দেন।
বক্তারা জানান রাজারহাট উপজেলায় আরও অনেক সাংবাদিক আছে তারা তো সাধারণ মানুষ কে জিম্মি করে না।তারা তো ব্যক্তিগত স্বার্থে মিথ্যাচার করে অপসাংবাদিকতা করে না কিন্তু রাজারহাট উপজেলার দুই সহোদর আসাদ এবং আরিফ একই প্রেসক্লাবের একজন সাধারণ সম্পাদক এবং আর একজন সাংগঠনিক সম্পাদক হয়ে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করে বেড়াচ্ছেন।তাদের মূল উদ্দেশ্য হলো সাংবাদিকের পরিচয় দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী দপ্তরে সংবাদ প্রকাশের হুমকি দামকি দিয়ে জিম্মি করে অর্থ আদায় করা।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সচেতন নাগরিক আশিকুর রহমান টুটুল,মাহাবুব হোসেন,রেজাউল হক,আব্দুল কাদের ও লায়ন।
বক্তারা তাদের দুই ভাইয়ের এই অপসাংবাদিকতা থেকে রাজারহাট উপজেলাবাসীকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সহযোগীতা কামনা করেন।
পোস্ট টি পড়া হয়েছে : 250
বিজ্ঞাপন

নভেম্বর 6, 2026
ফুলবাড়ী প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামের একটি বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় বাড়ির আঙিনায় […]

নভেম্বর 6, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে প্রতিবেশীর বাড়ি থেকে গ্যাসলাইট আনতে গিয়ে ১৭ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বুধবার (৪ নভেম্বর) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে উলিপুর থানায় মামলাটি করেন। মামলা […]

নভেম্বর 6, 2026
রাজারহাট প্রতিনিধি | Hamar Kurigram দেশব্যাপী একযোগে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’। এর অংশ হিসেবে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রাজারহাট উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এরশাদুল হক, কৃষি কর্মকর্তা তুষার […]