হামার কুড়িগ্রাম

রাজারহাটে মাদরাসা ম্যানেজিং কমিটি নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থীর বিজয়

কে.এম মামুন অর-রশিদ ।। রাজারহাট


৩০ নভেম্বর (রবিবার) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর পীর আবু তাহের দাখিল মাদরাসায় ম্যানেজিং কমিটি নির্বাচন মাদরাসা কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন রাজারহাট উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ। শান্তিপূর্ণ পরিবেশে নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোষিত ফলাফলে জামায়াত সমর্থিত প্রার্থী ডা. হামিদুল ইসলাম বেলাল বিপুল পরিমাণে ভোট পেয়ে বিজয়ী হন।

বিজয়ীকে ফুল-মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা কে.এম মোস্তাফিজুর রহমান, বায়তুলমাল সম্পাদক মোঃ আশরাফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Exit mobile version