Site icon হামার কুড়িগ্রাম

রাজারহাটে মাদক বিরোধী জোয়ার,স্থানীয় সংগঠন ও প্রশাসনের যৌথ উদ্যোগে তরুণ প্রজন্মকে মাদকের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষার অঙ্গীকার

রতন রায় ।। রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাটে মাদকমুক্ত সমাজ গড়ার শপথ নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে,
স্থানীয় সংগঠন ও প্রশাসনের যৌথ উদ্যোগে তরুণ প্রজন্মকে মাদকের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষার অঙ্গীকার
মাদকের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে এক সচেতনতামূলক অনুষ্ঠান সোমবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

ছিনাইহাট বড়গ্রাম রক্তযোদ্ধা সংগঠনের আয়োজনে ও কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ১৩-১০-২০২৫ ইং তারিখে সোমবার- রাতে ছিনাইহাট বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, সহকারী পরিচাদক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছিনাই ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজারহাট উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক মোঃ মজিবুর রহমান। সমন্বয়কের দায়িত্ব পালন করেন সাম্যবাদী সমাজ কল্যাণ সংগঠন, ছিনাইহাটের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম।

মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান:-
বক্তারা তাদের বক্তব্যে মাদককে একটি ভয়াবহ সামাজিক ব্যাধি আখ্যায়িত করেন যা কেবল একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তারা তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবারিক, সামাজিক ও প্রশাসনিক উদ্যোগ একসাথে কাজ করার ওপর জোর দেন।

প্রধান অতিথি মোঃ রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “মাদকের বিরুদ্ধে এই লড়াইয়ে শুধু প্রশাসনের একার পক্ষে জয়লাভ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সামাজিক আন্দোলনও স্থানীয় জনগণের সম্পৃক্ততা “।

রাজারহাট থানার ওসি মোঃ নাজমুল আলম তার বক্তব্যে এলাকাবাসীর কাছে আহ্বান জানান, “একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে হলে আমাদের নিজ নিজ পরিবার থেকে সচেতনতার সূচনা করতে হবে। যেকোনো মাদক কার্যকলাপের তথ্য দ্রুত আমাদের কাছে পৌঁছে দিতে হবে।”

আয়োজকরা জানান, এলাকার যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন。

স্থানীয় এক বাসিন্দা তার প্রতিক্রিয়ায় বলেন, “প্রশাসন ও সাধারণ মানুষের এমন যৌথ উদ্যোগ আমাদের এলাকাকে মাদকমুক্ত করতে অবশ্যই কার্যকর ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, রাজারহাট উপজেলায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রশাসনের যৌথ উদ্যোগে একাধিক মাদকবিরোধী সমাবেশ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে গত সেপ্টেম্বর মাসেও ছিনাই ইউনিয়নের বটতলা আমিন বাজারে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” স্লোগানকে সামনে রেখে অনুরূপ একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।

এসব অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মাদককে না বলার শপথ নিয়ে থাকেন এবং এলাকা থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন, স্থানীয়দের মতে, এমন যৌথ উদ্যোগের ফলে ইতোমধ্যে রাজারহাট উপজেলায় মাদকের বিস্তার রোধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

Exit mobile version