Site icon হামার কুড়িগ্রাম

রাজারহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত

রতন রায় || রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাটে ‘জীবনব্যাপী ডায়াবেটিস’ শ্লোগানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক। রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যৌথ উদ্যোগে একটি র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে ডায়াবেটিসের কারণ, প্রতিকার ও প্রতিরোধে সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোকলেছুর রহমান, আবু জাহিদ ও মো. রুবেল প্রমুখ।

স্বাস্থ্যকর্মীরা এ সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত শারীরিক পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

Exit mobile version