হামার কুড়িগ্রাম

রাজারহাটে ‘নারী শক্তি’র সাংগঠনিক যাত্রায় শুরু

উপজেলা প্রতিনিধি, রাজারহাট

 

কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় ‘নারী শক্তি’র রাজারহাট উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই, ২০২৬) রাজারহাট উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী নেত্রী ও কর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা নারীর আত্মনির্ভরশীলতা, অধিকার সুরক্ষা এবং স্থানীয় উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় ‘নারী শক্তি’ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মেরিনা পারভিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবা বেগমসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে জাতীয় ‘নারী শক্তি’র রাজারহাট উপজেলা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে রাজারহাট উপজেলার নারীদের কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের নীতি-আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Exit mobile version