মোশাররফ হোসেন ।। রাজারহাট
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে নব্য মাদক ব্যবসায়ী আক্কাছ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্বে মাদক মামলার আসামি থাকা সত্ত্বেও তিনি পুনরায় এ কাজে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার একটি চৌকস টিম নাজিমখান ইউনিয়নের মল্লিক বেগ গ্রামে অভিযান পরিচালনা করে আক্কাছ আলীকে আটক করে। গ্রেপ্তারকৃত আক্কাছ আলী ওই গ্রামের মোঃ আফতার আলীর ছেলে।
বিজ্ঞাপন
থানা সূত্রে জানা যায়, আক্কাছ আলী দীর্ঘদিন ধরেই এলাকায় গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি তিনি আবারও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করলে পুলিশের নজরে আসে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম জানান, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং সফলভাবে তাকে আটক করতে সক্ষম হই। আটককৃত আসামির বিরুদ্ধে প্রাথমিক তদন্ত সম্পন্ন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।”
মাদকবিরোধী এ অভিযানে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছেন। এলাকাবাসীর দাবি, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ যেন এ ধরনের অভিযান অব্যাহত রাখে।
পোস্ট টি পড়া হয়েছে : 220
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 2, 2026
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

নভেম্বর 2, 2026
রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]