বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে তারেক রহমানের ৩১ দফা প্রচারে ছাত্রদল নেতার গণসংযোগ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোশাররফ হোসেন ।। রাজারহাট

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান মাঠ পর্যায়ে সাধারণ জনগণের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরতে গণসংযোগ করেছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টা থেকে রাত পর্যন্ত তিনি রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরা বাজার, রতিগ্রাম বাজার, চতুরা কালিরমেলা বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লায় এ গণসংযোগ পরিচালনা করেন।

বিজ্ঞাপন

গণসংযোগ চলাকালে তিনি জনগণের হাতে লিফলেট বিতরণ করেন এবং সরকারের ব্যর্থতা ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

মাহমুদুল হাসান আল মারজান বলেন, “দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন। এ কর্মসূচি বাস্তবায়ন হলে দুর্নীতি বন্ধ হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।”

তিনি আরও বলেন, “আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি, কারণ এ আন্দোলন শুধু দলের জন্য নয়, দেশের জন্য। জনগণকে সম্পৃক্ত করেই আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব।”

গণসংযোগে স্থানীয় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 14

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]