Site icon হামার কুড়িগ্রাম

রাজারহাটে তারুণ্যের বইমেলা উদ্বোধন করলেন সোহেল হোসনাইন

এনামুল হক সরকার ।। রাজারহাট

সুরধ্বনি শিল্পী গোষ্ঠী ও জেগে উঠো ফাউন্ডেশনের যৌথ আয়োজনে রাজারহাটে শুরু হয়েছে ১০ দিনব্যাপী তারুণ্যের বইমেলা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা।

“আসুন সবাই বই পড়ি, মিলেমিশে স্বদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার দুপুরে রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে মেলার শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে তারুণ্যের বইমেলা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা কমিটির আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে এবং স্বর্ণকমল মিশ্রের সঞ্চালনায় প্রধান বক্তাসহ বিভিন্ন অতিথি বক্তব্য রাখেন।

বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট সফিকুল ইসলাম, সদস্য সচিব সহিদুর রহমান, রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো. মামুনুর রশীদ, সমাজসেবক ও লেখক আলহাজ্ব মনসুর আলী এবং রাশেদুল ইসলাম রাশেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম ব্যাপারী, নজরুল ইসলাম ও আলহাজ্ব জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন রাজারহাট উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ, উপজেলা যুবদলের সদস্য নয়ন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল চৌধুরী এবং উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা তরুণদের বইমুখী করার গুরুত্ব তুলে ধরেন এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

Exit mobile version