Site icon হামার কুড়িগ্রাম

রাজারহাটে চিরনিদ্রায় শায়িত হলেন মোস্তফা জামান লেলিন

এনামুল হক সরকার

১৫-০৮-২০২৫ইং সন।চিরনিদ্রায় শায়িত হলেন রাষ্ট্র সংস্কার আন্দোলন কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ও দৈনিক কালেরকন্ঠ রাজারহাট উপজেলা প্রতিনিধি একেএম মোস্তফা জামান লেলিন(৫৫)।

শুক্রবার(১৫ আগস্ট) সকাল দশটায় বোতলারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

তিনি রাজারহাট উপজেলার রাজারহাট ইউনিয়নের বোতলার পাড় নিবাসী প্রয়াত আব্দুল কুদ্দুস ডাক্তারের তৃতীয় পুত্র সন্তান। মৃত্যুকালে পৃথিবীতে স্ত্রী ও তিন সন্তান রেখে যান তিনি।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় জীবনের শেষ নিশ্বাসত্যাগ করেন।

Exit mobile version