রাজারহাটে একদিনের ব্যবধানে আবারো ট্রেন দূর্ঘটনা রমনা লোকাল ট্রেনের ধাক্কায় নিহত ইউনুস আলী


Hamar Kurigram প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন /
রাজারহাটে একদিনের ব্যবধানে আবারো ট্রেন দূর্ঘটনা রমনা লোকাল ট্রেনের ধাক্কায় নিহত ইউনুস আলী

জাহিদ হাসান ।। রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেন দুর্ঘটনায় আবারও একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার স্থানীয় রেললাইনসংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ইউনুস আলী (৭০)। তিনি স্থানীয়ভাবে ‘ভাষা পোড়া’ নামে পরিচিত ছিলেন।

দুর্ঘটনার পর তাঁকে দ্রুত রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, গত ৩–৪ মাসে রাজারহাট এলাকায় রেললাইনে একাধিক ব্যক্তি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিয়মিত নজরদারি, নিরাপত্তাব্যবস্থা ও সচেতনতার অভাবকে তারা এসব ঘটনার জন্য দায়ী করছেন।

ঘনবসতিপূর্ণ এলাকায় ট্রেন চলাচলের সময় সতর্কতামূলক সংকেত ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।