Site icon হামার কুড়িগ্রাম

রাজারহাটে অমুসলিম সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

এনামুল হক সরকার || রাজারহাট

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখা আয়োজিত অমুসলিম সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(২৪ অক্টোবর)সকাল সাড়ে নয় ঘটিকায় রাজারহাট কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে রাজারহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: কফিল উদ্দিনের সভাপতিত্বে

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ২৬/০২ আসনে সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার।

রাজারহাট উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আহাম্মদ আলীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওদাবস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবকুমার বর্ম্মন, সুরেশ চন্দ্র,তিলক চন্দ্র সরকার,অসীম রায় চন্দ্রসহ আরো অনেকে।

Exit mobile version