হামার কুড়িগ্রাম

রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নে নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন

শাহরিয়ার সৃজন | হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

নদীভাঙনের ভয়াবহতা থেকে জনপদ, ফসলি জমি এবং মানুষের বসতভিটা রক্ষার লক্ষ্যে আয়োজিত এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে নদীভাঙনের ঝুঁকি অনেকাংশে কমবে এবং ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষা পাবে।

Exit mobile version