
নিউজ ডেস্ক
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের আয়োজনে এবং যমুনা প্রজেক্টের সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের বার্ষিক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা ইউনিট কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হুমায়ুন কবির (ড্র’ প্রজেক্ট), মো. তুহিন আলম (প্রজেক্ট অফিসার, হেলথ, যমুনা প্রজেক্ট) এবং আশিক ইকবাল রাব্বি (উপদেষ্টা, যুব রেড ক্রিসেন্ট, কুড়িগ্রাম ইউনিট)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ.বি.এম বায়েজিদ, ভলান্টিয়ার লিডার (VLO)।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে যুব প্রধান নাসির হোসাইন বলেন,
“এ বছর যারা নিয়মিত ইউনিটে উপস্থিত থেকে দক্ষতা, সময়ানুবর্তিতা ও সহমর্মিতার সঙ্গে কাজ করেছে, তাদের মধ্য থেকেই আমরা সেরা স্বেচ্ছাসেবক নির্বাচন করেছি। যারা এবার সম্মাননা অর্জন করতে পারেনি, তারা আগামী বছরে এটি অর্জনের লক্ষ্যে আরও আন্তরিকভাবে কাজ করবে বলে আমি আশাবাদী।”
এ সময় যুব রেড ক্রিসেন্টের বিভাগীয় উপপ্রধান (তহবিল) মো. সাজ্জাদ হোসাইন বলেন,
“প্রতিবছর এমন আয়োজন স্বেচ্ছাসেবকদের কাজের প্রতি আরও উৎসাহিত করে এবং এর মাধ্যমে আমাদের ইউনিট আরও শক্তিশালী হয়। মানবসেবায় স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আলোচনা সভা শেষে নির্বাচিত ১০ জন যুব স্বেচ্ছাসেবকের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :