নিউজ ডেস্ক অনলাইন
বাংলাদেশের অন্তবর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার কুড়িগ্রামে সরকারি সফরে আসছেন। তিনি রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুড়িগ্রামে পৌঁছে সার্কিট হাউজে রাত যাপন করবেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা, স্থানীয় এনজিও প্রতিনিধি এবং নারী কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
দুপুর ১২টায় তিনি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায় নারী কৃষকের বাড়ি পরিদর্শন করবেন। তবে, স্থানীয় প্রশাসন জানাচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে কর্মসূচি পরিবর্তিত হতে পারে। সেই ক্ষেত্রে তিনি পাঁচগাছীর এনজিও এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) পরিচালিত তাঁত সেন্টারে নারী কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন।
একদিনের সফরের শেষে তিনি সোমবার দুপুরে কুড়িগ্রাম ত্যাগ করবেন।

