বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

মানবসেবার পরিধি বাড়াতে খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের নতুন কর্মপরিকল্পনা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নাগেশ্বরী প্রতিনিধি

মানবসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্যে খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে গুরুত্বপূর্ণ আলোচনা ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) মাদিনাতুল উলুম ক্যাডেট মাদ্রাসা, আলাপের তেপতীতে ফাউন্ডেশনের সদস্যদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বর্তমান কার্যক্রম, সাংগঠনিক বিষয়াদি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা মুস্তাফিজুর রহমান, পরিচালক মাওলানা আবু সাঈদ, সভাপতি মাওলানা মাইনুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ওসমান গনি, সহ-সভাপতি মাইদুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, কোষাধ্যক্ষ মাওলানা আতাউর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য।

আলোচনায় সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। সংগঠনের কার্যক্রমকে সুসংগঠিত ও কার্যকর করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়।

বক্তারা বলেন, মানুষের কল্যাণে কাজ করতে হলে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করতে চায়।

তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং মানবিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর ও সহমর্মী সমাজ গড়ে তোলাই সংগঠনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করে দোয়া করা হয়। পরে উপস্থিত সদস্যদের জন্য হালকা খাবারের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]