Site icon হামার কুড়িগ্রাম

মাদকবিরোধী অবস্থানের জেরে ছাত্রদল নেতার উপর দেশীয় অস্ত্রসহ হামলা

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাজু মিয়া মাদকবিরোধী বক্তব্য দেওয়ায় তার উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ছিনাই ইউনিয়নের মাদক ব্যবসায়ী বদিউজ্জামান বদি, তার ছেলে সোহেল মিয়া এবং কুখ্যাত সন্ত্রাসী জসিম মিয়া গং দেশীয় অস্ত্র নিয়ে সাজু মিয়া ও তার পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল তীব্র নিন্দা জানিয়েছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Exit mobile version