
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি
মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গুণীজন সম্মাননা প্রদান ২০২৫। এ আয়োজনে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে চলচ্চিত্র অভিনেতা এ.বি.এম. সোহেল রশীদ-এর হাত থেকে গুণীজন সম্মাননা অ্যাওয়ার্ড গ্রহণ করেন ভূরুঙ্গামারীর কৃতি সন্তান মোঃ কুদ্দুস আলী। সম্মাননা গ্রহণের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, গুণীজনদের কাছ থেকে এমন ভালোবাসা ও সম্মাননা পাওয়া কখনো ভাবেননি। তিনি গন অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য।
এ সময় তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী সারোয়ার মাহিন-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একজন ক্ষুদ্র মানুষকে তার প্রিয় সংগঠনের সঙ্গে যুক্ত করে এত সুন্দর একটি সম্মাননা প্রদান করায় তিনি বিশেষভাবে কৃতজ্ঞ।
মোঃ কুদ্দুস আলী আরও বলেন, “এত সুন্দর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”
অনুষ্ঠান শেষে তিনি মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান নির্বাহী সারোয়ার মাহিন-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ দীর্ঘদিন ধরে সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।
আপনার মতামত লিখুন :