Site icon হামার কুড়িগ্রাম

মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামে প্রতিবাদ–প্রতিরোধের গান অনুষ্ঠিত

আতাউর রহমান বিপ্লব ।। কুড়িগ্রাম

মহান বিজয় দিবস উপলক্ষে “দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দামে পাওয়া নয়”—এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে প্রতিবাদ ও প্রতিরোধের গান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে কুড়িগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট সংগীতশিল্পী শামসুল ইসলাম সুমন, সদস্য সচিব সুব্রতা রায়, সাংস্কৃতিক সংগঠক শ্যামল ভৌমিক, দুলাল বোস ও ইমতে আহসান শিলু প্রমুখ।

এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে গান পরিবেশন করে প্রচ্ছদ কুড়িগ্রাম, সাম্প্রতিক কুড়িগ্রাম, সূর্য শিল্পী গোষ্ঠী, ললিতকলা একাডেমি এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীরা।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্য এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে গভীর আবেগ ও দেশপ্রেমের অনুভূতি সৃষ্টি করে।

Exit mobile version