Site icon হামার কুড়িগ্রাম

মহান বিজয় দিবসে ভূরুঙ্গামারীতে জামায়াতের র‍্যালি ও হাদির জন্য দোয়া কামনা

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালি করেছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল রোডের সাদ্দাম মোড়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ‘জামায়াত-শিবির জনতা, গড়ে তোলা একতা’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দিতে ও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা হাদির জন্য দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির আজিজুর রহমান সরকার স্বপন, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন, সেক্রেটারি জ্যেষ্ঠ প্রভাষক আনোয়ার হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Exit mobile version