মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে (১২ সেপ্টেম্বর) রাতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, জেলা জামায়াতের সাবেক আমির ও ভূরুঙ্গামারী ডিগ্রী মহাবিদ্যালয়ের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান সরকার।
প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (কুড়িগ্রাম-১ আসন) মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি তাইফুর রহমান মানিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব ইকরামুল হক বাবলু ও শরিফুজ্জামান।
সভা সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার মজলিসে শূরার সদস্য মোঃ মিজানুর রহমান এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল কাদের।
বক্তারা বলেন, স্থানীয় ব্যবসায়ীদের ঐক্য ও সহযোগিতা বাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিলেমিশে কাজ করলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। উন্নয়নের পথে সহযোগিতা ও ঐক্য অপরিহার্য।

