Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “আজওয়া” জাতের খেজুর চারা রোপণ

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সৌদি আরবের বিখ্যাত ‘আজওয়া’ জাতের খেজুরের চারা রোপণ করা হয়েছে। নিজ হাতে উৎপাদিত এ বিশেষ জাতের খেজুর চারা বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে রোপণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম।

রোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী রোকন খান, ইসিজি টেকনিশিয়ান শুভ, চারা রোপনে সহায়তাকারী কৃষকসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মচারীরা।

চারা রোপণ শেষে ডা. সায়েম বলেন, “আজওয়া খেজুর সৌদি আরবের বিখ্যাত একটি জাত। এটি আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রোপণ করতে পেরে আমি আনন্দিত। আল্লাহর রহমতে গাছটি যদি বড় হয়, এটি আমাদের কর্মস্থলে একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে।”

এ সময় উপস্থিতরা গাছটির সুষ্ঠু পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্থানীয়দের আশা, স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই খেজুর গাছ ভবিষ্যতে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে।

Exit mobile version