
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আওতাধীন ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন শাখার ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) কমিটি অনুমোদন দেন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নোমান ইসলাম রকেট, সভাপতি মোঃ নাজমুল হাসান শান্ত।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রী চাঁন কুমার এবং সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম রব্বানী। আগামী ১ (এক) বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।
অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি: মোঃ রিয়াজুল হক, সহ-সভাপতি: মোঃ বাদশা মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ সোহেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক: শ্রী লাল চান, সাংগঠনিক সম্পাদক: মোঃ আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক: জাহাঙ্গীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক: শ্রী সঞ্জিত চন্দ্র, দপ্তর সম্পাদক: মোঃ আতিক মিয়া, অর্থ সম্পাদক: শ্রী দুলাল চন্দ্র, সহ-অর্থ সম্পাদক: শ্রী কানু রাম, সমাজসেবা সম্পাদক: মোঃ মাসুদ রানা, ক্রীড়া বিষয়ক সম্পাদক: শ্রী মিলন দাস, শ্রমিক বিষয়ক সম্পাদক: শ্রী বিনয় দাস, কার্যনির্বাহী সদস্য: শ্রী সুজন চন্দ্র, শ্রী বুলু দাস, শ্রী মুকুল চন্দ্র, মোঃ শাকিল, মোঃ হাবিব মিয়া, মোঃ জীবন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, শ্রমিকদের সেবা, অধিকার রক্ষা এবং ইউনিয়নের শ্রমিক কল্যাণে নতুন কমিটি সক্রিয় ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :